• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শুক্রবার (৬ মার্চ) রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিএনপির স্থানীয় কার্যালয়। আগুনে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র এবং দলীয় প্রধানের ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই অফিসের সবকিছু আগুনে পুড়ে যায়। এ সময় দুটি ককটেল বোমা বিস্ফোরণ করা হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেশপুর থানার বিএনপি ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট প্রকাশের পর স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। বিষয়টি স্থানীয়রা ওই দিনই সমাধান করেছিলেন। আমরা ধারণা করছি, ওই ঘটনার প্রেক্ষিতে কার্যালয়ে আগুন লাগানো হতে পারে।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার