• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পি.এম.
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি সতর্ক করে বলেছেন, খাল দখলদারদের যারা আশ্রয় বা প্রশ্রয় দেবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানার মান্ডার শাপলা সিটি এলাকায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, খাল পুনরুদ্ধার ও পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে চার ধাপের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় খালের ভেতরে থাকা সব ধরনের বাধা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করা এবং খাল পুনরুদ্ধারের কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে সরকার কাজ করছে। খালগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টরা সচেতন রয়েছে। কেউ যদি দখলদারদের আশ্রয়–প্রশ্রয় দেয়, তাকেও আইনের আওতায় আনা হবে।”

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আরও জানান, ভবিষ্যতে যাতে আবার খাল ভরাট বা দখলের ঘটনা না ঘটে, সে জন্য খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “ভবিষ্যতে যাতে খাল দখলের সুযোগ না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খাল ব্যবস্থাপনার বিষয়টি স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন দেখভাল করছে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ