• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

রোনালদোর প্রশংসায় ট্রাম্প, অপ্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৪:৫১ পি.এম.
হোয়াইট হাউসে এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার পেশাদার ফুটবল লিগের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি।

গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে লিগের শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ মায়ামি দলকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রাম্প তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি অনুরাগের কথাও উল্লেখ করেন। মেসিকে ‘ভদ্রলোক’ বলে অভিহিত করে তিনি বলেন, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে একজন অসাধারণ মানুষ মনে করে।

হোয়াইট হাউসে এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা।

আলাপচারিতার একপর্যায়ে ট্রাম্প তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও তোলেন। তিনি বলেন, রোনালদো একজন দুর্দান্ত খেলোয়াড় এবং মেসিও অসাধারণ। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসার সময় মেসিকে কিছুটা অপ্রস্তুত মনে হলেও তিনি কেবল মৃদু হাসি দেন।

পরে ট্রাম্প উপস্থিত সবার কাছে জানতে চান—মেসি নাকি পেলে, কে সেরা? উপস্থিত সবাই মেসির নাম বললে ট্রাম্পও তাতে সম্মতি জানান।

অনুষ্ঠানে ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি এবং খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি ফুটবল উপহার দেওয়া হয়। পাশে মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে নিয়ে ট্রাম্প বলেন, তার জন্য এটি বিশেষ মুহূর্ত, কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে লিওনেল মেসিকে স্বাগত জানানোর সুযোগ পাননি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার