• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

উত্তর কোরিয়ার দাপটে বিধ্বস্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল।

শুক্রবার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে উত্তর কোরিয়া। প্রথম ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করলেও এদিন বাংলাদেশের খেলায় সেই লড়াকু মানসিকতা দেখা যায়নি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা উত্তর কোরিয়া দ্রুতগতির আক্রমণ ও এক ছোঁয়ার পাসে পুরো ম্যাচে বাংলাদেশকে চাপে রাখে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়। রক্ষণভাগের অভিজ্ঞ শিউলি আজিম ও মাঝমাঠের উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় খেলেন তহুরা খাতুন ও আইরিন খাতুন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটে বক্সের ভেতর থেকে জিন হংয়ের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কোনো মতে রুখে দেন গোলরক্ষক মিলি আক্তার। ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়া বল জালে জড়ালেও সহকারী ভিডিও প্রযুক্তি দেখে দুটি গোলই বাতিল করা হয়।

৩৮ মিনিটে কিয়ং ইয়ংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর হাং জিন হংয়ের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। স্বপ্না, উমেহলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামলেও খেলার চিত্র বদলায়নি। বিরতির ঠিক আগে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। অধিনায়ক আফঈদা খন্দকার বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে মিয়ং ইয়ো জং গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর কিম ইয়ংয়ের শটে ব্যবধান ২–০ হয়।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে উত্তর কোরিয়া। ৬২ মিনিটে চে উন ইয়ং গোল করে ব্যবধান ৩–০ করেন। পরের মিনিটেই কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।

৬৯ মিনিটে হং সং ওকের শট মিলি আক্তারের গায়ে লেগে প্রতিহত হয়। তবে ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। ৯০ মিনিটে মিয়ং গুমের ক্রস থেকে হেড করে পঞ্চম গোল করে উত্তর কোরিয়া।

টানা দুই ম্যাচে হারলেও কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের। আগামী ৯ মার্চ পার্থে শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে শেষ আটে ওঠার সুযোগ তৈরি হতে পারে। ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র