• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

পাকিস্তান সিরিজেও দলে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক    ৫ মার্চ ২০২৬, ১১:০১ এ.এম.
সাকিব আল হাসান-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা আরও জোরালো হলেও আসন্ন পাকিস্তান সিরিজে তার ফেরার সম্ভাবনা নেই। ফলে জাতীয় দলের জার্সিতে সাকিবকে দেখতে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

দীর্ঘদিন দলের বাইরে থাকার পাশাপাশি নিয়মিত অনুশীলনে না থাকায় হঠাৎ করে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সে কারণেই পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর কাছে নির্বাচকদের দেওয়া দলে রাখা হয়নি সাবেক এই অধিনায়ককে। 

এদিকে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়েও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সে কারণেই তিনি এখনো দেশে ফেরেননি বলে জানা গেছে।

বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বিষয়টি দেখছে, আমাদের লিগ্যাল টিমও কাজ করছে।’

তবে দ্রুতই সাকিবকে আবারও বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসিফ বলেন, ‘সাকিবের আইনগত জটিলতা নিয়ে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী খুব দ্রুতই তাকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা দেশের মানুষ যেমন অপেক্ষা করছে-আমরাও তেমনি অপেক্ষা করছি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার