• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কিরনের বক্তব্য ‘অসম্মানজনক’: পিটার বাটলার

স্পোর্টস ডেস্ক    ৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ পি.এম.
বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন ও বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত

এশিয়া ফুটবল সংস্থার নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীনকে নিয়ে বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। তিনি ওই মন্তব্যকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন।

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকারকে সঙ্গে নিয়ে উপস্থিত হন কোচ পিটার বাটলার। সেখানে কিরনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চীন দলকে নিয়ে বাফুফের একজন সদস্যের এমন মন্তব্য করা ঠিক হয়নি। শক্তিশালী দল হিসেবে চীনের প্রতি সম্মান দেখানো উচিত।

এ সময় কিরনের বক্তব্যের কঠোর সমালোচনা করেন বাটলার। তিনি বলেন, এ ধরনের মন্তব্য সম্পূর্ণ ভুল এবং তা করা ঠিক হয়নি।

চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেক হয়। ওই ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়াকু ফুটবল খেললেও শেষ পর্যন্ত দুই–শূন্য গোলে হারে। ম্যাচের পর বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন মন্তব্য করেন, বাংলাদেশের বিপক্ষে চীন তাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামায়নি; বরং তুলনামূলক বয়সী খেলোয়াড়দের খেলিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া