• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ঈদযাত্রা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিদায়ক করতে নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-কে সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) রাজধানীর সেতু ভবন-এ অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য এ নির্দেশনা দেন।

সভায় তিনি বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পের নির্মাণসামগ্রী সড়কে বা সেতুর আশপাশে ছড়িয়ে না রাখা, সড়কে শৃঙ্খলা রক্ষা করা, অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধ করা হবে। সংশ্লিষ্টরা এ বিষয়ে তৎপর থাকবেন।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্দেশ দেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম সচল রাখার জন্য। এতে কার্ডধারী যানবাহন দ্রুত সেতু পার হতে পারবে। এছাড়া গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও বুথে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পরামর্শ দেওয়া হয়।

দ্রুত টোল আদায়ের সুবিধার্থে বুথে পর্যাপ্ত ভাঙতি টাকার ব্যবস্থা রাখা হবে। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে চলাচল করে যানজট সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে সাতদিন সীমিত এবং ঈদের তিনদিন আগে সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি ও পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সেতু বিভাগের কর্মকর্তারা এবং আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী