• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী

ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ব্যক্তিগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা না করে দলকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে হবে। এই দায়িত্ব শুধু সরকারের নয়; দল, শুভানুধ্যায়ী এবং ছাত্রনেতাদেরও রয়েছে।

মঙ্গলবার ৩ মার্চ ঢাকা কলেজের অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে নিজেকে সাচ্চা মুসলিম হিসেবে গড়ে তোলা এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধনের চেষ্টা করা উচিত। রমজানের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্র—উভয়ের জন্য কল্যাণকর।

তিনি বলেন, ইফতার মাহফিলের আয়োজন ভালো হলেও সংযম ও শৃঙ্খলার চর্চা জরুরি। ইফতারের আগমুহূর্তে যদি শৃঙ্খলা বজায় রাখা না যায়, তবে সংযমের মাসের মূল শিক্ষা অর্জন করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রদলের ইফতার মাহফিলে শৃঙ্খলা ও সংযম বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মুমিন ও মুত্তাকি হওয়ার চেষ্টা রমজানে থাকা উচিত। মাহে রমজান রাজনীতিতেও গুরুত্বপূর্ণ, কারণ একজন ছাত্র রাজনীতিক সারাবছর কীভাবে চলবে, কীভাবে চিন্তা করবে—তার প্রশিক্ষণের মাস হলো রমজান। এই মাসের শিক্ষায় নিজেকে আলোকিত ও নিবেদিত করার আহ্বান জানান তিনি।

ঢাকা কলেজের সভাপতির উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বিষয়গুলো তাঁর নজরে রয়েছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধান করা হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, দেশের জনগণ তাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে। বর্তমান শিক্ষার্থীরা—ছাত্রদলের সঙ্গে যুক্ত বা মেধাবী সাধারণ শিক্ষার্থীরা—ভবিষ্যতে দেশকে ধারণ করবে। রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা না করে দলকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে হবে। এই দায়িত্ব শুধু সরকারের নয়; দল, শুভানুধ্যায়ী এবং ছাত্রনেতাদেরও রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ঢাকা কলেজ দৃষ্টান্ত স্থাপন করবে এবং এর মাধ্যমে রাজনীতির সার্থকতা ও প্রতিষ্ঠানের ঐতিহ্য সমুন্নত থাকবে। রমজানের শিক্ষা রাজনীতি পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ভালো থাকলে দেশের মানুষ ও রাজনৈতিক দল—সবার অবস্থানই শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/সবুজ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী