{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানি হামলায় ৪ মার্কিন সেনা নিহত: সেন্টকমের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের পৃথক হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা গেছে, গুরুতর আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নিহতের মোট সংখ্যা চারে দাঁড়িয়েছে। সেন্টকম জানিয়েছে, ওই অঞ্চলে বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান এবং পাল্টা প্রতিক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে। নিহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কুয়েতে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে মার্কিন বিমান ধ্বংস: এদিকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় কুয়েতে তিনটি মার্কিন 'এফ-১৫ই স্ট্রাইক ঈগল' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে।

সেন্টকম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, ভূপাতিত তিনটি বিমানের ছয়জন পাইলটই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত সরকার এই যান্ত্রিক বা কৌশলগত ভুলের কথা স্বীকার করেছে। এই সংকটকালীন সময়ে কুয়েতি বাহিনীর সহযোগিতার জন্য মার্কিন কমান্ড কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সেন্টকম আরও জানিয়েছে, কেন এবং কীভাবে এই ভুলটি হলো তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত