{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান ‘এপিক ফিউরি’ চলাকালে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যমে এক বার্তায় জানায়, কয়েকজন সেনা স্প্লিন্টারজনিত আঘাত ও মস্তিষ্কে আঘাতে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।

সেন্টকম আরও জানিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং কার্যক্রম চলমান। পরিস্থিতি এখনও পরিবর্তনশীল বলেও উল্লেখ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

কীভাবে সেনারা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে শনিবার থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর পারস্পরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন, অভিযানের সময় মার্কিন সেনাদের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত