• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী ঢাকার ১৬ স্থানে খাদ্য বিতরণ করবেন তারেক রহমান দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ

মির্জা ফখরুল:

আইনশৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ

   ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পি.এম.
ঠাকুগাঁও থেকে ঢাকায় ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল-ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিজের নির্বাচনী এলাকা ঠাকুগাঁও থেকে ঢাকায় ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীন টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।  

তিনি বলেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দূর্ণীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দিস আর দ্যা চ্যালেঞ্জ।

এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করব।

‘এটি আনন্দময়-বিষাদময়’

নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এই ফলাফল এক হচ্ছে, আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না এটা বিষাদময়।

অনেক শত হাজার রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটা চমৎকার উৎসবমুখর এবং একটা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি অভিভূত ও মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো, এই দলটি নিয়ে আপনাদের ভাবনা কী প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তিকাল বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।

বিমান বন্দর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এই সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী