টপ নিউজ
ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ জয়ী
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ এ.এম.

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২ হাজার ৩৯ ভোট কম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। এ আসনে ৪৫% ভোট পড়েছে।
ভিওডি বাংলা/ আ







