{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনডিটিভিকে শফিকুর রহমান

ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পি.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে। এছাড়া নয়াদিল্লি সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই।”

জামায়াত আমির আরও বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জামায়াত জোটবদ্ধভাবে অংশগ্রহণ করছে। জোটে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদী নেতারা থাকলেও, দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

এই অভিযোগের জবাবে জামায়াতের আমির বলেন, “বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।”

ভারতে সফরের বিষয়ে তিনি জানিয়েছেন, “ভারতে সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর পরামর্শ জোট নেতাদের
মামুনুল হক
জুলাইকে দুর্বল করার চেষ্টা আত্মঘাতী: মামুনুল হক
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিং
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল