{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর পরামর্শ জোট নেতাদের

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০৩:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতার অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের নেতারা। সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠন না হওয়ায় তারা ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে সরকারের বিভিন্ন কাজের প্রশংসা করলেও রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, বিএনপি আপাতত জাতীয় সরকার গঠন করতে চায় না।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলগুলোর নেতাদের নৈশভোজে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও ছয়জন নেতা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের প্রতিটি টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে কুশল বিনিময় শেষে তিনি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে শরিক দলের নেতারা বলেন, বিএনপির সঙ্গে জোটের শরিকদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। অবিশ্বাস, সন্দেহ, অনাস্থা ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় একজন নেতা প্রশ্ন রেখে বলেন, 'এটা কি শুধু নৈশভোজ। না কি ফেয়ারওয়েল ডিনার।' জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এটা ওয়েলকাম ডিনার।'

প্রধানমন্ত্রী বলেন,'আমাদের কিছু ত্রুটি এবং ঘাটতি হয়েছে ৷' এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, শরিকদের সঙ্গে জুলাই ও ৩১ দফা নিয়ে একসঙ্গে কাজ করতে চান এবং একসঙ্গে চলতে চান। যেখানে ঘাটতি রয়েছে, তা শরিকদেরও বিবেচনা করতে বলেন। একই সঙ্গে বিএনপি ও সরকারও বিষয়টি নিয়ে ভাববে বলে জানান। পাশাপাশি জোটের শরিকদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বলেছি, আমি ক্ষমতার অংশীদারিত্ব চাই না। আপনারা একা চলতে পারলে চলেন। কিন্তু আপনারা যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু এর দায়ভার আমরা নেবো না। কারণ রাষ্ট্রের জন্য এতো মানুষ জীবন দিয়েছেন, একটি সুন্দর ও রাষ্ট্র গঠনের জন্য৷

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অর্থনৈতিক দিক থেকে তারা যে পজেটিভ উদ্যোগ নিয়েছে, সেজন্য সরকারকে আমরা ধন্যবাদ দিয়েছি। প্রধানমন্ত্রী যে কাজের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন, বলেছি, এটা মানুষ ইতিবাচক হিসেবে নিয়েছে। বলেছি, কিন্তু রাজনৈতিক দিক থেকে মনে হয় সরকার পিছিয়ে পড়ছে। সংস্কার, ৩১ দফা, জুলাই- এসব নিয়ে সরকার যে সমালোচনার সম্মুখিন হচ্ছে- সরকার এগুলোকে মোকাবিলা করতে পারছে না।

সাইফুল হক আরও বলেন, আমি বলেছি, রাজনৈতিক প্রশ্নে আরও মনোযোগ দরকার। কারণ ভুল বার্তা দেয়ার চেষ্টা হচ্ছে। আর সারাদেশে আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপিকে দেখছি না। তাহলে মাঠ কি বিরোধীদল এবং জামায়াতের জন্য ছেড়ে দিলেন কি না? যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোও আগের মতো মাঠে নেই।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শরিকদের সঙ্গে তারেক রহমানের মিটিং সোমবার
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
ছবি: সংগৃহীত
জুলাই সনদের জন্য রাজনৈতিক দলগুলোর বসা উচিত: রিজভী