• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে প্রচারণা ও গণসংযোগ পর্ব শেষ হয়েছে। এখন প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন আলোচনা। কে কোন কেন্দ্রে ভোট দেবেন-তা নিয়ে ভোটারদের আগ্রহও কম নয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ এলাকার ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

গুলশান এলাকা ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। রাজধানীর গুরুত্বপূর্ণ ও কূটনৈতিক জোন হওয়ায় এ আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে বরাবরই এ আসনটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণাকালে তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

ভোট গ্রহণকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন অপেক্ষা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ