• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাবনা প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পি.এম.
পাবনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: ভিওডি বাংলা

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে হাতহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তিনি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, তাৎক্ষনিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলস এর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড