• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ: এটিএম আজহার

রংপুর প্রতিনিধি    ১ মে ২০২৬, ১০:১৩ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে জনগণই রাজপথে এর সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নায়েবে আমির এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য।

শুক্রবার (১ মে) রংপুর মডেল কলেজ হলরুমে জেলা ও মহানগর জামায়াতের রোকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এজন্য সংসদের ভেতরে ও বাইরে সরকারকে চাপ দিয়ে যাচ্ছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য।

এটিএম আজহারুল ইসলাম বলেন, দীর্ঘ সংগ্রাম ও বহু ত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন বাস্তবতায় পৌঁছেছে। প্রায় দেড় হাজারের বেশি ছাত্র-যুবকের আত্মদানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিবর্তনকে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে তারা গণভোট বাস্তবায়ন-সংক্রান্ত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ গ্রহণ করেছেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই শপথ নেয়নি এবং সংসদে গিয়ে কয়েকটি মৌলিক অধ্যাদেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ভবিষ্যতে স্বৈরাচারী শাসন ঠেকাতে প্রয়োজনীয় কিছু অধ্যাদেশ কার্যকর হতে দেওয়া হয়নি বলেও দাবি করেন।

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তারা সংসদে প্রতিবাদ, ওয়াকআউটসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মমতাজ উদ্দিন, এটিএম আযম খান, কেএম আনোয়ারুল হক কাজল, মাওলানা এনামুল হক, আল আমিন হাসান এবং অ্যাডভোকেট কাউসার আলীসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত