• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৭:৫১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১ মে) বিকাল তিনটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া নামক জায়গায় ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় কার্যকর করেন।
 
অভিযুক্ত মাদক সেবনকারী মো. আশরাফুল ইসলাম (২৯) পিতা মো. গোলাপ হোসেন, সাং বোথর, চাটমোহর, পাবনা।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর  ৩৬(৫) ধারায় ৬০(ষাট) দিন বা দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
 
ভাঙ্গুড়া থানা পুলিশ-এর এস আই সুব্রত ও  এ এস আই আব্দুল মোমিন এই অভিযানের সহযোগিতা করেন।
 
এই ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারী অভিযুক্ত কে মাদক নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ০২ ( দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং  ২০০ শত টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। 
 
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে মন্ত্রী মাহবুব আনামের বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রশংসা
সংসদে মন্ত্রী মাহবুব আনামের বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রশংসা
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবসে বাকৃবির শ্রমজীবী মানুষের চিন্তা-ভাবনা
মে দিবসে বাকৃবির শ্রমজীবী মানুষের চিন্তা-ভাবনা