• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ মেসিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল ব্যাটিং লাইনআপে ব্যর্থতা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন আ. লীগকে আর শান্তিতে থাকতে দেয়া হবে না: ছাত্রদল নেতা মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

কায়সার কামাল

ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে বিতাড়িত করতে হবে

নেত্রকোণা প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পি.এম.
কথা বলছেন ব্যারিাস্টার কায়সার কামাল। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিাস্টার কায়সার কামাল বলেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিকাশ নাম্বার নিচ্ছে ও সহজ সরল মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের কথা বলে প্রতারণা করছে। এদের ব্যাপারে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সুসং দূর্গাপুর সরকারী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল ধর্মের মানুষ আত্মদান করেছে। আমরা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও মুসলমানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।  

দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পূর্বধলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদ খানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর শাখার সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক হারেজ গনি প্রমুখ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি নিলামে বিক্রির অভিযোগ
আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি নিলামে বিক্রির অভিযোগ
স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতাকে গলা কেটে হত্যা
স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতাকে গলা কেটে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে বিআরটি
গাজীপুর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে বিআরটি