• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সাতক্ষীরা

চারটি আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ হাজার ৭৭০ ভোটার

সাতক্ষীরা প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পি.এম.
পোস্টাল ব্যালট। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে প্রবাসীদের সংখ্যা ৫ হাজার ৬৮৬ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ব্যালট হাতে পাওয়ার পর ভোটাররা তা ডাকযোগে ফেরত পাঠাচ্ছেন। 

প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার মিলিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসীদের অংশগ্রহণকে এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র মতে, আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ২ হাজার ৫৬ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৯৮১ জন ও নারী ৭৫ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৯৮ জন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ১ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন নিবন্ধন করেছেন। এই আসনেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সর্বাধিক নিবন্ধন হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৫৮১ জন। 

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ১ হাজার ২৩৫ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ১৯৮ জন ও নারী ৩৭ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২২৪ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৭০১ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৬৬৫ জন ও নারী ৩৬ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪২১ জন।

সাতক্ষীরার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, প্রবাসে অবস্থান করেও ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিয়ে ডাক বিভাগের মাধ্যমে তা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।ফেরত আসা ব্যালটগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী গণনায় অন্তর্ভুক্ত হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ১৪ জন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬০৯ টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৪১০ টি।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার