• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নবাবগঞ্জ

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার সব খরচ বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী বেতন–ভাতা বাড়েনি। বর্তমান বেতনে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

তাঁরা বলেন, ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি যৌক্তিক ও সময়োপযোগী। এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা