• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১২ এ.এম.
ডাম্প ট্রাকের চাপায় ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস-ছবি-ভিওডি বাংলা

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। ভোরের দিকে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। ভোর ৫টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সড়ক নিরাপত্তা ও ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২
কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নড়াইলের দুটি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত