• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রতাপনগরে সড়ক নির্মাণের কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার

সাতক্ষীরা প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
প্রতাপনগরে সড়ক নির্মাণের কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার। ছবি: ভিওডি বাংলা

আশাশুনির প্রতাপনগরের এপিএস কলেজ থেকে কল্যাণপুর খেয়াঘাট সড়ক নির্মাণের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

প্রকল্পটির কাজ সম্পন্ন হলে উপজেলা ও জেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে নদী পারাপার সুবিধা বৃদ্ধি পাবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

প্রসঙ্গত, জাপান সরকারের অর্থায়নে এবং বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সার্বিক সহযোগিতায় নির্মাণাধীন সড়কের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ৫শ ৮৮ টাকা।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর খালিদ মাহমুদ, উপজেলা কো-অর্ডিনেটর নিখিল রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন

উল্লেখ্য প্রতাপনগর ইউনিয়নের এক পাশে খোলপেটুয়া নদী এবং অন্য পাশে কপোতাক্ষ নদী প্রবাহিত হওয়ায় ইউনিয়নটি প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার মানুষকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জেলার দুর্যোগঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোর মধ্যে প্রতাপনগর অন্যতম।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা