• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাশেদ খাঁন

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই

ঝিনাইদহ প্রতিনিধি    ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পি.এম.
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আপসহীন নেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর আমরা তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।

রোববার (১১ জানুয়ারি) বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনের শুরুতে এ জেলা থেকে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তিনি নিজেই। তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলন শুরু হয়েছিল এবং গণআন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা ব্যক্তিকে নয়, দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে এই আসনটি তাকে উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিজে কাজ করতে চান এবং দলীয় নেতাকর্মীদেরও এতে ভূমিকা রাখার আহ্বান জানান। তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।’

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা