• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

রবিউল আলম

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম।ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতির নামে কোনো ব্যবসায়ী বা নাগরিকের ওপর চাপ প্রয়োগ এবং চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, “দুর্বৃত্ত লালন করে রাজনীতি করি না। জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি জনগণের অধিকার রক্ষা এবং ন্যায্য রাজনীতি নিশ্চিত করতে কাজ করব। রাজনৈতিক নেতাদের উচিত এলাকার মানুষকে সেবা করা, ভয় দেখানো নয়।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীতে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক সাধারণ জনগণ। জনগণ, রাজনীতিবিদ ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়া ছাড়া জবাবদিহিমূলক সরকার ও গুণগত রাজনীতির পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, “জনগণ মালিক, আমরা রাজনীতিবিদরা সেবক। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের কথা না শোনা এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়নি। আমরা সেই সংস্কৃতি বদলাতে চাই।”

এলাকার গ্যাস সংকট ও জলাবদ্ধতার প্রসঙ্গে তিনি বলেন, আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে সিলিন্ডার ব্যবস্থায় নেওয়ার সরকারি নীতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। এটি শুধু একটি এলাকার সমস্যা না এটা জাতীয় সমস্যা। 

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার যদি নীতিগত সিদ্ধান্ত নিয়ে আবাসিক গ্যাস লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্দ দেয়, তাহলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। “মানুষ গ্যাসের বিল দেয়, তাই তাদের গ্যাস পাওয়ার অধিকার আছে।”

জলাবদ্ধতা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ড্রেনেজ ব্যবস্থার সীমিত সক্ষমতা ও বন্ধ হয়ে যাওয়া রেইন ওয়াটার লাইনের কারণেই বর্ষায় দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে। সঠিক পরিকল্পনা ও নতুন পাইপলাইন স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব।

রাজনীতির নামে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “দুর্বৃত্ত লালন করে রাজনীতি করি না। কোনো ব্যবসায়ী বা নাগরিকের ওপর রাজনৈতিক পরিচয়ে চাপ প্রয়োগ করলে তা বরদাস্ত করা হবে না।”

তিনি স্পষ্ট করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে এসব অনৈতিক কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। আমি যদি আপনাদের প্রতিনিধি হই, তাহলে অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ কারও থাকবে না।”

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির সমাজ গড়তে চাই যেখানে জনগণ ও জনপ্রতিনিধি একসঙ্গে থাকবে। আপনারা দায়িত্ব দিলে আমি সংসদে গিয়ে আপনাদের কথা নির্ভয়ে তুলে ধরব।

এ সময় স্থানীয় জনগণ ও ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে