• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সৈয়দপুরে

বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ৩০০ জন

নীলফামারী প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পি.এম.
বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ৩০০ জন। ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় ৩০০ জন বিএনপিতে যোগদান করেন।

সোমবার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের চাতালে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার সরকারের আয়োজনে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ০৪- আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের সাধুবাদ জানাই, আপনারা যে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল, মিজানুর রহমান মির্জা, বিএনপি নেতা মাসুদ রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মোঃ মাইনুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার