• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

আচরণবিধি লঙ্ঘন, নাটোরে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

লালপুর (নাটোর) প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পি.এম.
তাইফুল ইসলাম টিপু। ছবি-সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। 

রোববার (৪ জানুয়ারি) ৫৮ নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসাননের স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো.নজরুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়, 'আপনি (তাইফুল ইসলাম টিপু) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। গত ২ জানুয়ারি তারিখে নাটোর-১ আসনের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় আপনার সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করেছেন। ওই ঘটনার প্রতিবেদন সংবাদ ২টি মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বের আগে কোনো নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি ওই স্থান পরিদর্শন এবং মিডিয়ার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এই কার্যক্রম বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন বলে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।'

শোকজ নোটিশে আরও বলা হয়, 'এসব বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না তার ব্যাখ্যা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, শোকজের বিষয়টি এখনো জানিনি, ক্যাম্পিংয়ে রয়েছি। এটি রুটিং ওয়ার্ক। বাসায় গিয়ে জানতে পারবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ক্রেডিট ইউনিয়ন অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান