• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তৃণমূল পুনর্গঠনে মাঠে নামছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় জামায়াত প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান এলজিআরডিমন্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ ফুটবলের জন্য আমার ভালোবাসা অনন্ত: আবদুস সালাম হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: বিজিবি দুর্নীতিবিরোধী অঙ্গীকারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ইফতেখারুজ্জামান যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর

মির্জা ফখরুল

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বারোপ করব

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতীক্ষা এবং নির্যাতনের পরে..., দীর্ঘদিনের পর আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।

সোমবার (২৯ ডিসেম্বর)  ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’ 

তিনি বলেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো আরা বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।

 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম