• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ

আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১২:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

গণহত্যার বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবিতে আবারও সরব হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেমন বিচারের মুখোমুখি হয়েছে, তেমনি প্রয়োজনীয় সংস্কার না করায় বিএনপিও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। এই দুই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সমানভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে আয়োজিত ঢাকা মহানগর ১১ দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি বলেন, “আজ আমরা এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার। গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায়ও বিচারের দাবিতে আমাদের রাজপথে হাজির হতে হচ্ছে।”

সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, “এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলছি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুলাইয়ের হত্যাকাণ্ড ও ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার করতে না পারলে এ সরকার পাঁচ বছর টিকতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কোনো নতুন রায় হয়নি এবং নতুন তদন্ত প্রতিবেদনও জমা পড়েনি। এ পরিস্থিতিকে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে গণহত্যার বিচার সম্পন্নে সক্ষম ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, গত ১৬-১৭ বছরে দলটি বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অসংখ্য গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। এর ফলেই গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে দিল্লিতে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, দেশের সংস্কার, বিচার এবং সার্বভৌমত্ব রক্ষায় ১১ দলীয় ঐক্য সংসদ ও রাজপথ- দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবে।

সরকারের তিন মন্ত্রণালয়ের সমালোচনা করে নাহিদ বলেন, বিচার নিশ্চিত করতে না পারায় আইনমন্ত্রী, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী এবং গণমাধ্যমে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’ ঠেকাতে না পারায় তথ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এসব বিষয় জনগণ পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আওয়ামী লীগের শেকড় দিল্লিতে, এজন্য তাদের আশ্রয় হয়েছে দিল্লিতে। তারা ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাঁচ আগস্ট সমাপ্ত হয়ে‌ গেছে।‌ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/আরআই/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদ উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
ফ্যাসিবাদ উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল