নৈরাজ্যের অভিযোগ তুলে আ.লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী তৃণমূলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা আওয়ামী লীগ-এর দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তৃণমূল দল।
মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) জহুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং সহ-সভাপতি মহিউদ্দিন রতন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে সংগঠনের নেতা-কর্মীরা কঠোর অবস্থান নেবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান বাংলার মাটিতে থাকবে না। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিরোধ করা হবে।
ভিওডি বাংলা/খতিব/এমএস







