• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘আমি বিবাহিত নই’ : বিন্দু

বিনোদন ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পি.এম.
অভিনেত্রী আফসান আরা বিন্দু। সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে একসময় জয় করে নিয়েছিলেন লাখো দর্শকের হৃদয়। তবে ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান তিনি। বিয়ের পর অভিনয়ে নিয়মিত না থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের পডকাস্টে অংশ নিয়ে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন আফসান আরা বিন্দু।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।” বিচ্ছেদের সময় জানতে চাইলে তিনি জানান, ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

অভিনেত্রী আফসান আরা বিন্দু।

সামাজিক মাধ্যমে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকেই তাকে এখনও বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন, বর্তমানে তিনি বিবাহিত নন।

বিন্দু জানান, তাদের সংসারজীবন খুব দীর্ঘ ছিল না, তবে বিচ্ছেদের আগে দীর্ঘ সময় আলাদা থাকতে হয়েছে। তিনি বলেন, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি অন্য একজনের জীবনের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মানের জায়গা থেকেই কারণ ব্যাখ্যা করতে চান না বলে জানান তিনি।

অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে বিন্দু বলেন, এতে কোনো চাপ ছিল না। সংসারে সময় দেওয়ার জন্য নিজের ইচ্ছাতেই অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তার ভাষ্য, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার আকাঙ্ক্ষা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া থেকে দূরে সরে যান আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিতভাবে ফেরেননি। পরে ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে।

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান আফসান আরা বিন্দু। এরপর অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’