• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নড়াইল-২

বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পি.এম.
বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি: ভিওডি বাংলা

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দূল ছালামের কাছ হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা  বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া হবে। নির্বাচিত হলে নড়াইলের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে রোববার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ