• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো: জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পি.এম.
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন-ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমান সময়েও চিকিৎসা গ্রহণে সক্ষম এবং তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তিনি আশাবাদী, ধীরে ধীরে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘বয়স ও দীর্ঘমেয়াদী অসুস্থতা বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে পূর্ববর্তী সরকারের সময়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক জটিলতা বেড়ে গিয়েছিল, যার কারণে বর্তমানে তিনি কঠিন সময় পার করছেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা ও রিপোর্টের ভিত্তিতে মিটিং হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে তার চিকিৎসা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে তিনি দেওয়া চিকিৎসা ঠিকমত গ্রহণ করতে পারছেন এবং গত কয়েকদিনের মতো শারীরিক অবস্থাও ধরে রেখেছেন।

তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। ডা. জাহিদ দেশবাসীর মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন, যাতে তিনি ভবিষ্যতে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

ভিওডি বাংলা/সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের