• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পি.এম.
আটক মাদক ব্যবসায়ী রিফাত হাওলাদার। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে রিফাত হাওলাদার(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত  আসামি রিফাত হাওলাদার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, রিফাত হাওলাদার ও তার মা আয়েশা বেগম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করছে।গত সোমবার সন্ধ্যায় দিকে উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশকে খবর দেই।পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন, রিফাত হাওলাদার নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার