• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপির লইয়ার্স এলায়েন্স

সিইসির অপসারণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পি.এম.
এনসিপির লইয়ার্স এলায়েন্সের প্রতিবাদ সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে অভিহিত করায় প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ চেয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কে অযোগ্য অভিহিত করে আর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আইনজীবী সংগঠনটি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।
 
সমাবেশের বক্তব্য রাখেন এনসিপির আইন সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম মুসা, লইয়ার্স এলায়েন্স এর কেন্দ্রীয় আহবায়ক এস এম আজমল হোসেন বাচ্চু,  সদস্য সচিব এরশাদুল বারি খন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফী, লাবাবুল বাশার, আমিনা আক্তার, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত, মেরি আক্তার, সিনিয়র এডভোকেট ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা জান দেব, জুলাই দেব না। তিনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রধান বিচারপতির নিকট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানান।

সমাবেশে যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, হাদিকে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের অপশক্তি বাংলার বিপ্লবীদের দমানোর অপচেষ্টা করছে, বাংলার মানচিত্র শকুনের মত খামচে ধরতে চাইছে। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে তার ফেসবুক পেজে হাদির বক্তব্য প্রকাশ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং কোন পক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির আসল হন্তারক গ্রেপ্তার না হওয়ার পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ জড়িত থাকতে পারেন, কোন কোন পক্ষের ইন্ধন থাকতে পারে।

নাজমুস সাকিব আশঙ্কা প্রকাশ করে বলেন, যে নির্বাচন  কমিশন একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই তারা ৩০০ আসনের জাতীয় নির্বাচন কিভাবে করবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আজমল হোসাইন বলেন,  যখনি দেশ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে তখনই প্রধান নির্বাচন কমিশনার উদ্ধত, দালালীর বক্তব্য দিয়েছেন, আমরা জানি আপনারা সাহস কোথা থেকে পান। “বিপ্লব চলমান, এখনো বিপ্লব শেষ হয় নি” তিনি যোগ করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের