• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক

রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা

বিনোদন ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পি.এম.
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংগৃহীত ছবি

সৌদি আরবের জেদ্দায় রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বব্যাপী সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়। চলমান উৎসবের এক গালা ডিনারে অভিনেত্রীকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির পর আলিয়া ভাট উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন,
“গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।”

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়ার সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করে। প্রদর্শনীতে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে আলিয়ার যাত্রাপথ তুলে ধরা হয়।

উৎসবে আলিয়ার রেড কার্পেটে উপস্থিতি ছিল নজরকাড়া। তার সৌন্দর্য ও গ্ল্যামারপূর্ণ সাজ পুরো অনুষ্ঠানকে উজ্জ্বল করে তোলে।

জেদ্দায় আয়োজিত গালা ডিনারে বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস, রিজ আহমেদ, সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ ও হেনরি গোল্ডিং।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল