• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মাদারীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

মাদারীপুর প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
মাদারীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

মাদারীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে এবং কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ খলিলুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক সাবিনা বিনতে আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

এ সময় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে জনসচেতনতা বৃদ্ধি, সেবা নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্যের মানোন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং সিজার নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী