• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাটাত্তা গ্রামে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫) গুরুতর দগ্ধ হন।

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তারের বরাতে জানা যায়, তারা বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে রান্নাঘরে বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন, সকালে নারায়ণগঞ্জের ওই বাসা থেকে গ্যাসের চুলাজনিত আগুনে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের ১২ শতাংশ, সিমলা আক্তারের ৩০ শতাংশ এবং জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা সকলেই ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু