{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

ছাদ থেকে পড়ে টনি জার্মানোর মৃত্যু

বিনোদন ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পি.এম.
অভিনেতা টনি জার্মানো।   ছবি: সংগৃহীত
অভিনেতা টনি জার্মানো। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান জনপ্রিয় ভয়েস অভিনেতা টনি জার্মানো আর নেই। নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরিচিত এই শিল্পীর মৃত্যু হয়েছে গত ২৬ নভেম্বর। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে একটি বাড়িতে সংস্কারের কাজ দেখছিলেন টনি। এ সময় হঠাৎ করেই ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে মা-বাবার বাড়িতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন অভিনেতা।

অভিনেতার একজন মুখপাত্র এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন টনি। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
বিবৃতিতে বলা হয়েছে, টনি নিষ্ঠা, উদারতা ও অপরিসীম প্রতিভার এক উত্তরাধিকার রেখে গেছেন, যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সবাইকেই স্পর্শ করেছে।

শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টনি। পাশাপাশি গো, ডগ, গো’র মতো নেটফ্লিক্স শোয়েও কণ্ঠ দিয়েছেন। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও অবদান রয়েছে এ অভিনেতার। 

ব্রাজিলিয়ান তারকা টনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম