• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পায়ে গুরুতর চোট নিয়ে আবারও শুটিংয়ে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সংগৃহীত ছবি

দু’দিন আগেই ‘ঈথা’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চোট পাওয়ার পর শুটিং বন্ধ রাখতে হয়। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হলেও আবারও শুটিং সেটে ফিরেছেন তিনি।

রোববার সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন শ্রদ্ধা। সেখানেই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি।

শ্রদ্ধা বলেন, “ভালো আছি। পা ভাঙেনি, তবে পেশিতে গুরুতর চোট পেয়েছি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আশা করি, সবার শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল সেটিও জানিয়েছেন তিনি। ‘ঈথা’ ছবির শুটিংয়ে একটি গানের দৃশ্য ধারণ করা হচ্ছিল। অজয়–অতুলের সুরে লাবণী নাচের জন্য ভারী গয়না ও পোশাক পরেছিলেন শ্রদ্ধা। দ্রুত তালের সঙ্গে নাচতে নাচতে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। শরীরের পুরো ভার গিয়ে পড়ে বাঁ পায়ে।

সঙ্গে সঙ্গেই মেঝেতে পড়ে যান নায়িকা এবং তীব্র ব্যথায় পা নড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। এরপরই গুজব ছড়িয়ে পড়ে—তার পা ভেঙে গেছে।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নাসিকের শুটিং বাতিল করেন পরিচালক লক্ষ্মণ উটেকর। কিন্তু শ্রদ্ধা নিজেই অনুরোধ করেন শুটিং চালিয়ে যেতে।

তিনি বলেন, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও ঘনিষ্ঠ (ইন্টিমেট) দৃশ্যে অভিনয় করতে পারবেন। তিনি চুপচাপ বসে থাকতে চান না, বরং কাজ চালিয়ে যেতে চান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’