{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

স্থগিত জেমস–আলী আজমত কনসার্ট

বিনোদন ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
পাকিস্তানের গায়ক আলী আজমত ও নগরবাউল জেমস। সংগৃহীত ছবি
পাকিস্তানের গায়ক আলী আজমত ও নগরবাউল জেমস। সংগৃহীত ছবি

নগরবাউল জেমস ও পাকিস্তানের গায়ক আলী আজমতকে নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও পুলিশ আয়োজকদের অনুমতি দেয়নি।

সূত্র জানিয়েছে, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত হওয়ায় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সেখানে অগ্নিকাণ্ডসহ কয়েকটি ঘটনা ঘটায় সবদিক বিবেচনায় এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য ভেন্যু খুঁজে অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানায়, “অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ে কনসার্টটি পুনরায় আয়োজনের চেষ্টা করছি। নতুন তারিখ ও ভেন্যু পরে জানানো হবে।”

এদিকে কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার একই মঞ্চে জেমসের সঙ্গে তার পারফর্ম করার কথা ছিল।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম