• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

জুবিন গার্গের স্ত্রী হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত ভারতের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া মানসিক ও শারীরিক চাপের কারণে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তির কাজ নিয়ে দিনরাত ব্যস্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর অকাল মৃত্যু এবং চলমান তদন্তের কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন গারিমা। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে জলের পরিমাণ কমে গেছে এবং দীর্ঘ রাত জেগে শোকে থাকার কারণে তার দুর্বলতা বৃদ্ধি পেয়েছে।

গারিমার রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড ও ইসিজিওসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তার ব্রজেন লখরের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আপাতত শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও হাসপাতাল থেকে ছাড়পত্র কখন পাবেন তা এখনও নিশ্চিত নয়। জুবিনের অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে সাঁতার কাটার সময় জুবিন গার্গের মৃত্যু হয়। এই ঘটনায় আসাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল