• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরাসি সেনাকে দেশ ছাড়ার নির্দেশনা আইভরি কোস্টের

   ১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

জানুয়ারি থেকে ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে বলেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, বছর শেষের ভাষণে এ নির্দেশনা দেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট। 

আফ্রিকার বেশ কয়েকটি দেশে সেনাঘাঁটি ছিল ফ্রান্সের। সাম্প্রতিক সময়ে সব দেশই নিজ দেশ থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে ফ্রান্সকে। ফলে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে সেনাঘাঁটি সরাতে হয়েছে ফ্রান্সকে। এবার এ দলে যোগ দিল আইভরি কোস্ট। 

এর আগে সেনেগাল এবং চাঁদ সেনা সরাতে বলেছিল ফ্রান্সকে। 

আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকার আর মাত্র দুটি দেশে থাকবে ফ্রান্সের সেনাঘাঁটি। বিশেষত সেনাঘাঁটি থাকা আফ্রিকার সব দেশেই ছিল ফরাসি উপনিবেশ।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে