• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৩:১৩ পি.এম.
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিচু দিয়ে উড়তে থাকা একটি বোয়িং ৭৬৭ বিমান ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানটি নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য নিচে নামার সময় ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। বেকারি পণ্যের ট্রাকটি দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা ট্রাকের জানালা ও উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে চালক বোর্ডলি জুনিয়রের হাত ও বাহুতে আঘাত লাগে। এত বড় দুর্ঘটনার পরও তিনি বেঁচে যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তে ফ্লাইট পরিচালনা, আবহাওয়া পরিস্থিতি, মানবিক ত্রুটি, ক্রু ব্যবস্থাপনা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কেউ আহত হননি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
হরমুজ উত্তেজনায় বেড়েছে তেলের দাম, এশিয়ার বাজারে নতুন চাপ
হরমুজ উত্তেজনায় বেড়েছে তেলের দাম, এশিয়ার বাজারে নতুন চাপ
বৈরুতে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি
বৈরুতে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি