• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমতা আর মুখ্যমন্ত্রী নন

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এ কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজ্যপাল নিজেই এ সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে আরএন রবি জানিয়েছেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

ইতোমধ্যে বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকাল আনুষ্ঠানিকভাবে শেষ হলো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের করা হবে।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, রাজ্যপালের এ বিবৃতির মানে হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন।

এর আগে, বিধানসভা নির্বাচনে হারের পরও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন ৭১ বছর বয়সী মমতা।

এদিকে, বর্তমান বিধানসভার মেয়াদ আজ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাওয়ার কথা।

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
মেয়র থেকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া
মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া