• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

নেতাকর্মীর অংশগ্রহণ

ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পি.এম.
টকশো ব্যক্তিত্ব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

বুধবার বিকালে রাজধানীর সাইন্সল্যাবস্থ সিটি কলেজের সামনে থেকে তিনি শহরের প্রধান সড়কগুলোতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন।

প্রচারণায় অংশ নেন হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। এসময় এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ—ব্যানার, ফেস্টুন, ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিউল আলম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, জনগণের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় স্থানীয় নেতারা জানান, রবিউল আলমের নেতৃত্বে এলাকায় উন্নয়ন হবে তিনি ছাড়া ঢাকা ১০ আসনে যোগ্য ব্যক্তি ও নেতা আর কেউ নাই। এ কারণেই এলাকাবাসী তাঁকে সংসদে দেখতে চায় ।

এদিকে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, শেখ রবিউল আলম  উন্নয়নমুখী চিন্তাধারা ও তরুণবান্ধব নীতির কারণেই তাঁরা তাঁকে সমর্থন করছেন।

আশিকুল ইসলাম নামের ছাত্রদলের কর্মী জানান, ঢাকা ১০ আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন রবিউল আলম রবি। তিনি ছাড়া অন্য কোন বিকল্প নাই। আমরা ঢাকা ১০ আসনে  তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে ফুটপাতে চায়ের দোকানদার নাজমুল ইসলাম বলেন, এবার এই আসনে ধানের শীষ পাশ করব। তবে রবি ভাইয়ের প্রচারণা বেশি জনসমর্থ বেশি। দেখছেন না শতশত নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই এলাকার মানুষ তাকে যোগ্য মনে করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে