• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

তেলেঙ্গানায় তিন অভিনেত্রী জাল ভোটার কার্ড বিতর্কে

বিনোদন ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পি.এম.
তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু, রাকুলপ্রীত সিং।সংগৃহীত ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যে আসন্ন উপনির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী— তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং। জুবিলি হিলস বিধানসভা আসনে তাদের নামে জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় তদন্তে নেমেছে নির্বাচন কমিশন।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে তিন নায়িকার নাম ও ছবিসংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, তিনজনের ঠিকানাই একই— যা আরও সন্দেহ উস্কে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে তামান্না, সামান্থা বা রাকুলপ্রীত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি।

সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। এই প্রেক্ষিতেই তিন নায়িকার নাম এ ঘটনায় জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি