• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) বলেন, জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন জানান, যদি কোনো দল পরবর্তীতে সনদে সই করতে চায়, সেটি করতে পারে। এতে তারা পুরোপুরি সনদের বাইরে যায়নি। হয়তো কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি, তাই তারা সময়মতো সই করছে না। তিনি আরও উল্লেখ করেন, গতকাল ফেসবুকে একটি দল জানিয়েছে যে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে।

তিনি আশ্বস্ত করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কে সই করছে, কে করছে না এবং কীভাবে সনদটি কার্যকর হবে তা দেখার জন্য সারাদেশই অপেক্ষা করছে। 

জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র একবার সিদ্ধান্ত নিলে এর বাস্তবায়ন নিয়ে ভয় বা সন্দেহের কোনো জায়গা থাকে না।

তিনি রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ অবস্থান অনুযায়ী সনদে সই বা অংশগ্রহণের স্বাধীনতা থাকার কথা মনে করিয়ে দেন এবং বলেন, এটি একটি স্বতন্ত্র রাজনৈতিক প্রক্রিয়া।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের