• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নিরপেক্ষ আচরণে আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২২ পি.এম.
দিনাজপুরের বিরামপুরে এক কর্মীসভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা যেমন বলেন, আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচন অতীতকালের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হবে- আমরা সেটিকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে আগামী সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কিছু কিছু কর্মকর্তা ও যারা দেশ পরিচালনা করছেন তাদের প্রশ্নবোধক আচরণের কারনে পত্র-পত্রিকায় নিয়মিতভাবে লেখালিখি চলছে। জনগণ এটিকে ভালো চোখে দেখছে না, এ বিষয়ে বিএনপি সচেতন রয়েছে।

নিরপেক্ষ আচরণের তাগিদ দিয়ে ড. জাহিদ হোসেন বলেন, ‘কোনও অবস্থাতেই বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না, বিএনপি বিশ্বাস করতে চায়, সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন- মধ্যপন্থা অবলম্বন করবেন তাহলেই মানুষ সম্মান করবে। তা না হলে পালানো স্বৈরাচার সরকারের কী অবস্থা হয়েছে, জনরোষ এমন এক জিনিস এটি কিন্তু কাউকে ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘আপনাদের আচরণ আপনাদের কার্যক্রম দেশের ১২ কোটি ভোটারের ২৪ কোটি চোখ অবলোকন করছে। কোনও অবস্থাতেই ভাববেন না মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে। বহু ত্যাগের বিনিময়ে আজকের এই অন্তবর্তীকালীন সরকার। আমরা চাইবো, সেই অন্তবর্তীকালীন সরকার রক্ত ও ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না- একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সবসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেন- সবার জন্য একই কথা প্রযোজ্য।’

 এ সময় সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের