• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

দিন-সময় ভালো না, চিন্তায় জাহিদ হাসান

বিনোদন ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিকমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি ভক্ত ও সহকর্মীদের সতর্ক করতে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দু'টি ভুয়া অ্যাকাউন্ট ও একটি পেজের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দু'টোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’

জানা গেছে, ভুয়া আইডিগুলোতে আসল জাহিদ হাসানের পোস্ট কপি করে একই বার্তা শেয়ার করা হচ্ছে, যাতে বিভ্রান্তি ছড়ায় এবং আসল অ্যাকাউন্টকে ভুয়া প্রমাণ করার চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘আমার ছবি ব্যবহার করে অনেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এরা আমার হয়ে নানা কিছু লিখছে, আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই ভুয়া বানানোর চেষ্টা করছে। কোনটা আসল আর কোনটা নকল-এ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লিখবে, এটা নিয়েই চিন্তায় আছি।’

তিনি আরও জানান, ফেসবুকে তিনি সাধারণত খুব বেশি সক্রিয় নন। বন্ধু সংখ্যাও কম, কাজ ছাড়া সামাজিকমাধ্যমে সময় কাটানো পছন্দ করেন না। তাই ভক্ত ও অনুসারীদের অনুরোধ করেছেন-ভুয়া আইডিতে বিভ্রান্ত না হতে এবং সতর্ক থাকতে।

ভিওডি বাংলা/জা


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক
ছবি: সংগৃহীত
ভিয়েতনামে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের 'রইদ'
শবনম বুবলী
পুরান ঢাকার মেয়ে হয়ে ফিরছেন নায়িকা বুবলী